জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তির ফল প্রকাশ

১৮ মার্চ ২০২৪, ০৩:৪৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকাল ৪টায় এ তালিকা প্রকাশ করা হয়। ফলাফল মুঠোফোনের এসএমএসের (nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে) মাধ্যমে জানা যাবে। তাছাড়া রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফল পাওয়া যাবে।

১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ মার্চ ২০২৪ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 

১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।

সব মেডিকেলে ২০ হাজার পেলেও ডেল্টায় ১৫, চার দিন ধরে কর্মবিরত…
  • ১০ জুন ২০২৬
সংসদে বাজেট অধিবেশন দেখল দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
  • ১০ জুন ২০২৬
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী কাল
  • ১০ জুন ২০২৬
 ২৮ বছর পর পুরোনো ঘরেই ফিরছেন মমতা
  • ১০ জুন ২০২৬
চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত ১
  • ১০ জুন ২০২৬
বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাই…
  • ১০ জুন ২০২৬