চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

১৫ মার্চ ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশিত হয়।

এর আগে গত ০৯ মার্চ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটভু্ক্ত ব্যবসায় প্রশাসন অনুষদের সব বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

‘সি’ ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় ৬৪০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৩০০ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ হাজার ৩৯৬ জন।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক বানান ভুলের অভিযোগ ওঠে। এ নিয়ে শনিবার (৯ মার্চ) দুপুরে ফেসবুকে প্রশ্নপত্রের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবিব।

তবে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এক ক্লিকে ফলাফল দেখুন এখানে

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬