চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

১২ মার্চ ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীরা প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখতে পারবেন। এছাড়া এক ক্লিকের মাধ্যমে এখানেও ফল দেখা যাবে।

এর আগে গত শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় দেশের তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে মোট আবেদনকারীর ৮৮.১৩ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ৬৫ হাজার ২৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

চবির এবারের ভর্তি পরীক্ষায় চবির চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মোট চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার আসনপ্রতি লড়ছেন ৪৯ জন শিক্ষার্থী।

বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস
  • ২৬ জুলাই ২০২৬
৮ বছরে ৫ বার ফাইনালে ব্রাজিল, শিরোপা জিততে পারেনি একবারও
  • ২৬ জুলাই ২০২৬
কাল থেকে ১২ ঘণ্টা করে তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুলাই ২০২৬
রিয়াল মাদ্রিদে অনিশ্চয়তা, ভিনিকে দলে পেতে মরিয়া ইংলিশ জায়ান…
  • ২৬ জুলাই ২০২৬
ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অনড় খুলনা বিশ্ববিদ্যালয়ের …
  • ২৬ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি
  • ২৬ জুলাই ২০২৬