ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫ জন

১০ মার্চ ২০২৪, ১১:১০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ © ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ সালের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসােইট ও মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারছেন।

রবিবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন। এসব ভর্তিচ্ছুরা ০১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন।

যেভাবে ফল দেখা যাবে
ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের 01550155555 নম্বর থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে। বেসরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে।

এর আগে, গত ০৮ মার্চ চলতি শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ সালের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারা দেশের মোট ১২টি কেন্দ্রের ২০টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী।

ট্যাগ: ফলাফল
‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9