আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২৯৭৩

১০ মার্চ ২০২৪, ১২:০১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
বার কাউন্সিল

বার কাউন্সিল © ফাইল ফটো

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বার কাউন্সিল। প্রকাশিত এ ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯৭৩ জন প্রার্থী। শনিবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

এর আগে আইনজীবী তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। শেষ হয়েছে আজ শনিবার। আজই ফল প্রকাশ করল কর্তৃপক্ষ।

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে মোট ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয় ৩৪৫ জনকে। ২৩ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন।

ট্যাগ: আইনজীবী
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9