প্রকৌশল গুচ্ছ পরীক্ষায় তৃতীয় রাজশাহী কলেজের ওয়াসি

০৯ মার্চ ২০২৪, ১০:৩৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
 ওয়াসি তাহমিদ

ওয়াসি তাহমিদ © টিডিসি ফটো

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন ওয়াসি তাহমিদ। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফলে দেখা গেছে, ৩২০১৬২ রোল নম্বরধারী  ওয়াসি তাহমিদ মেরিট লিস্টের এক নম্বরে রয়েছেন। তিনি  রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিভাগ চয়েস ফরম পূরণ করবেন। এবার ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য তিনটি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬