চবির ‘বি’ ইউনিটে উপস্থিত ৮৮ শতাংশ পরীক্ষার্থী

০৮ মার্চ ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৮৮ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে হয় দুপুর ১২ টা পর্যন্ত। এবার চট্টগ্রামসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট উপস্থিত ছিলেন ৫৭ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

এর মধ্যে চবি ক্যাম্পাসে ১৫ হাজার ৭৮৯ জন, রাবি ক্যাম্পাসে ১৮ হাজার ৬ জন ও ঢাবি ক্যাম্পাসে ২৩ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল হক।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ১ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করে ৬৫ হাজার ২৬৭ জন শিক্ষার্থী।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬