চবির ‘এ’ ইউনিটের ফল আজ, যেভাবে দেখবেন

০৮ মার্চ ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ শুক্রবার বিকাল ৫টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পরে ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানায়, ফল প্রকাশের পর থেকে ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজেও ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারবেন।

এর আগে গত শনিবার (০২ মার্চ) ইউনিটটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ।

এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি। আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭ হাজার ২৫৯ জন। অনুপস্থিত ছিলেন ২২ হাজার ২৬২ জন পরীক্ষার্থী। 

ফলাফলের বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বিকাল ৫টায় আমরা ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারবো।

হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
দুই গোলে এগিয়ে থেকেও হারল বাংলাদেশ
  • ০১ এপ্রিল ২০২৬
একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে, জামায়াতের সঙ্গে …
  • ০১ এপ্রিল ২০২৬
ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence