এমআইএসটি ভর্তি পরীক্ষায় তৃতীয় এডওয়ার্ড কলেজের সুদীপ্ত

০৪ মার্চ ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
এমআইএসটির ভর্তি পরীক্ষায় তৃতীয় এডওয়ার্ড কলেজের সুদীপ্ত

এমআইএসটির ভর্তি পরীক্ষায় তৃতীয় এডওয়ার্ড কলেজের সুদীপ্ত © টিডিসি ফটো

২০২৪ শিক্ষাবর্ষে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুইজন শিক্ষার্থীই ঢাকার নটর ডেম কলেজের হলেও তৃতীয় হয়েছেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে।

ফলের তালিকা অনুযায়ী, এমআইএসটি ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সুদীপ্ত পোদ্দার। তার ভর্তি পরীক্ষার রোল ২৪১৬১৩৭।

ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মো. সাকিবুল ইসলাম সিয়াম। তার ভর্তি পরীক্ষার রোল ২৪০২৪৩২। এই পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন একই কলেজের শিক্ষার্থী মাহদী হাসান চৌধুরী। তার ভর্তি পরীক্ষার রোল ২৪১৬১৩৭।

আরও পড়ুন: এমআইএসটির ভর্তি পরীক্ষায় শীর্ষ দুজনই নটর ডেমের শিক্ষার্থী

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে আবেদন চলে ১৭ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। 

এরপর ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। তবে লিখিত পরীক্ষায় তাদের ৫ শতাংশ নম্বর কাটা গেছে।

‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারে গণিত ৯০, পদার্থ ৭০, রসায়ন ৩০ এবং ইংরেজি ১০ মোট ২০০ নম্বরের প্রশ্ন ছিল।আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদ…
  • ২৬ জুলাই ২০২৬
ব্যাংকের ম্যানেজারকে কষে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে
  • ২৬ জুলাই ২০২৬
ফেসবুকে কারা পাবেন ফ্রি ভেরিফায়েড ব্যাজ? জেনে নিন যোগ্যতার …
  • ২৬ জুলাই ২০২৬
পুরোপুরি রাজনীতিতে যুক্ত হবে কী ‘ককরোচ জনতা পার্টি’, যা বলল…
  • ২৬ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস
  • ২৬ জুলাই ২০২৬
৮ বছরে ৫ বার ফাইনালে ব্রাজিল, শিরোপা জিততে পারেনি একবারও
  • ২৬ জুলাই ২০২৬