জাবি ‘এ’ ইউনিটে প্রথম অভিজ্ঞান ও রুবাইয়া

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে চার শিফটে চলে পরীক্ষা।

এতে ছেলেদের মেরিট লিস্টে ৯৪.৬ স্কোর পেয়ে প্রথম হয়েছেন অভিজ্ঞান পোদ্দার এবং ছেলেদের মেরিট লিস্টে ৯০.২ স্কোর পেয়ে প্রথম হয়েছেন রুবাইয়া সুলতানা। 

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর শিক্ষার্থী অভিজ্ঞান পোদ্দার অন্যদিকে রাজবাড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রুবাইয়া সুলতানা। 

জানা গেছে, চলতি বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।

ইবিতে ছাত্রশক্তির জুলাই স্মৃতিচারণ সভায় বৈষম্যবিরোধীদের হট্…
  • ২৬ জুলাই ২০২৬
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, কমিটি গ…
  • ২৬ জুলাই ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৬ শিক্ষার্থীদের…
  • ২৬ জুলাই ২০২৬
৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষের ছোবল, ১০০ গ্রাম পেস্টে ৩২০ প্লা…
  • ২৬ জুলাই ২০২৬
প্রশিক্ষণের আগেই পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২৬ জুলাই ২০২৬
৫ আগস্টের পর হল দখলের সংস্কৃতিতে ভাটা পড়েছে : আখতার হোসেন
  • ২৬ জুলাই ২০২৬