কোচিং কোথায় করেছেন— যা বললেন মেডিকেল প্রথম মুনতাকা

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
তানজিম সর্বা

তানজিম সর্বা © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তানজিম সর্বা। তিনি রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

গত রোববার দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

এদিকে প্রথম হওয়া তানজিমকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে একাধিক মেডিকেলভিত্তিক কোচিং সেন্টার। রেটিনা, উন্মেষ, ডিএমসি স্কলার্স, মেডিলজি তাদের ফেসবুক পেজে তানজিমকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তানজিম সর্বা। তিনি বলেছেন, মেডিকেলভিত্তিক প্রায় সবগুলো কোচিং সেন্টারের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। কোনোটিতে নিয়মিত পরীক্ষা দিয়েছেন, আবার কোনো কোচিংয়ে ক্লাসও করেছেন।

তানজিম জানান, আমি প্রি মেডিকেল কোচিং করেছি। এজন্য মেডি এইম-এ ভর্তি ছিলাম। এইচএসসি পরীক্ষার পর প্রায় সকল কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলাম। প্রায় সবগুলো কোচিংয়েই পরীক্ষা দিয়েছি। রেটিনা-উন্মেষের সঙ্গে শুরু থেকেই ছিলাম। 

তিনি জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আমি ডিএমসি স্কলার্সের সাথে যুক্ত ছিলাম। তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি কিছুদিনের জন্য যাদের সাথে ছিলাম, যারা আমাকে সহযোগিতা করেছে আমি তাদের সবার। কেননা তারা সবাই এটা ডিজার্ভ করে। 

তানজিম সর্বা আরও বলেন, সবাই হয়তো বিশ্বাস করছে না যে আমি এতগুলো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এটা সত্য। সবাই বলছে আমি এতগুলো কোচিং কীভাবে মেইনটেইন করতাম। আমার যেহেতু প্রি মেডিকেল কোচিং করা ছিল। সেহেতু পরীক্ষাগুলোতে যুক্ত হতে আমার তেমন কোনো সমস্যা হয়নি।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬