শেষ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু

২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM

© সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আজ বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।

আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেয়া হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। এরপর সময়সীমা না বাড়ানো হলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।

একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ পাননি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২৯১ জন শিক্ষার্থীও। কলেজে ভর্তি হতে তাদের পুনরায় তৃতীয় বা শেষ ধাপে আবেদন করতে হবে।

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9