কৃষি গুচ্ছে পাসের হার ২৮ শতাংশ

০৯ আগস্ট ২০২৩, ১০:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

কৃষি বিজ্ঞানে ডিগ্রী প্রদানকারী ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর কৃষি গুচ্ছে পাসের হার ২৮.৩৫ শতাংশ।

বুধবার (৯ আগস্ট) রাত ৮ টায় কৃষি গুচ্ছের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। আগস্টের ১০ তারিখ ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ দেওয়া হলেও এবার ভর্তি কমিটি নির্দিষ্ট সময়ের আগেই ফলাফল প্রকাশে সচেষ্ট হয়। 

এ বছর কৃষি গুচ্ছের জন্য আবেদন জমা পড়েছে ৮১ হাজার ২১৯ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৮১ শতাংশ শিক্ষার্থী। পাস নম্বর তুলতে পেরেছেন মাত্র ১৮ হাজার ১৯২ জন। পাসের হার  ২৮.৩৫ শতাংশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর ছিল যথাক্রমে ৮৫ ও ৪৫।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করে ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান নিশ্চিত করেন, " এ বছর ১৮১৯২ জন পরীক্ষার্থী  পাস করেছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৫ এবং সর্বনিম্ন ৪৫। গত ২০২১-২২ শিক্ষাবর্ষে সর্বনিম্ন ৬২ নম্বরে চান্স পেলেও এবারের প্রশ্ন আরো মানসম্মত হওয়ায় ৪৫ পেয়েই চান্স পেয়েছে শিক্ষার্থীরা।"

এ ব্যাপারে কৃষি গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঞার জানান, "নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবে ভর্তি কমিটির সকলের আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষা অনুষ্ঠান থেকে শুরু করে ফল প্রকাশ সব কিছুই অত্যন্ত সুষ্ঠু ও সর্বোচ্চ নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গতবারের মত এবারেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে প্রকাশিত ফলাফলের বিপরীতে পুন:নিরিক্ষনের সুযোগ রয়েছে। এ সংক্রান্ত তথ্য আগামিকাল কৃষি গুচ্ছের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন চতুর্থ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা

ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9