সাত কলেজের কলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৭২%

২২ জুন ২০২৩, ০৮:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ছিলো ৭২ শতাংশ।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। ভর্তিচ্ছুরা লগইন করে ফলাফল দেখতে পারছেন।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৩৭ হাজার ২৮২ জন। এ ইউনিটে আসন রয়েছে ৯ হাজার ৯৭৯টি।

এছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি ও বিজ্ঞান ইউনিটে আসন ৮ হাজার ৬১৯টি। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯টি।

চলতি বছরে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি।

এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬