ঢাবির প্রযুক্তি ইউনিটের ফল প্রকাশ

১৮ জুন ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’ ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৮ জুন) বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ওয়েবসাইট লিংকে ক্লিক করে লগইনের পর ড্যাশবোর্ড থেকে ‘পরীক্ষার ফল’ বাটনে চাপ দিয়ে ফল জানা যাবে।

ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার থেকে আগামী বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা) ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। 

এর আগে গত শুক্রবার ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ইউনিটে মোট ১ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ২৪২ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতি আসনের বিপরীতে লড়াই করছে দশ জন। ঢাকার ১৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। তার মধ্যে ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬