ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

২৭ মে ২০১৮, ০১:৪৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লগো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লগো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারী বরাবর ফলাফল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

এর কিছুক্ষণ পরপই অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়। ফাজিল পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে।

প্রকাশিত এ ফলাফলে ফাজিল (স্নাতক) প্রথম বর্ষে (অনিয়মিত) দুই হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ১০৯ জন উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় বর্ষে ৪৯ হাজার ৮৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ১৭ জন উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় বর্ষে ৩৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ হাজার ১৯৩ জন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ আগস্ট ২৯২টি কেন্দ্রে ফাজিল (স্নাতক) প্রথম (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। তবে দেশব্যাপী বন্যা ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের কারণে বেশ কয়েকবার পরীক্ষা স্থগিত হয়ে ২০১৭ সালের ৭ নভেম্বর পরীক্ষা শেষ হয়।

তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬
কোলে গন্ধগোকুল-পেছনে হাঁটছে সজারু: ফেসবুকে ভাইরাল শিশু মেয়ে…
  • ২৯ জুন ২০২৬
বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
  • ২৯ জুন ২০২৬
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ কি পাতানো ছিল, সন্দেহ উস্কে দিচ্ছে…
  • ২৯ জুন ২০২৬
৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
  • ২৯ জুন ২০২৬