চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

২৩ মে ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল এক ক্লিকে দেখুন এখানে

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২০ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী আবেদন করেও পরীক্ষা দেননি। ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এটি মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ। ১০ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।

প্রথমদিন গত বৃহস্পতিবার সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশ, তিন হাজার ২৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলে ১৭ হাজার ৬৮৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০০ জন।

বিকেলের শিফটে উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ ও ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শুক্রবার তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৭৬ দশমিক ২৬ শতাংশ।

ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ, পালি…
  • ১২ জুন ২০২৬
দেশে শিল্পায়নের সম্ভাবনা দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদ…
  • ১২ জুন ২০২৬
ডাক্তার বলছেন— ‘শেষ চেষ্টায়’ও বাঁচানো গেল না, ‘অবহেলায় মৃত্…
  • ১২ জুন ২০২৬
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহিদ জিয়া: সমাজকল্য…
  • ১২ জুন ২০২৬
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
  • ১২ জুন ২০২৬
জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি
  • ১২ জুন ২০২৬
×