বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফল, দেখবেন যেভাবে

১৭ মে ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৪টায় প্রকাশ করা হবে। ফলাফল জানতে মুঠোফোনের ক্ষুদেবার্তায় মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। তাছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৫ মের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জুন থেকে শুরু হবে।

১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিচের সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে-

 

পে স্কেলের কাজ চলছে, গেজেট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
  • ৩০ জুলাই ২০২৬
মামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ …
  • ৩০ জুলাই ২০২৬
টেকসই উন্নয়ন গবেষণায় সাফল্য, এবার মালয়েশিয়ায় যাচ্ছে শাবিপ্র…
  • ৩০ জুলাই ২০২৬
দিনে কতটি ডিম খাওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
  • ৩০ জুলাই ২০২৬
রুটিতে পাওয়া সেই ব্লেড ছিল ‘ছাত্রীর ব্যাগে’, যাচাই না করে ছ…
  • ৩০ জুলাই ২০২৬
ফেসবুকে লাল প্রোফাইলের আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো
  • ৩০ জুলাই ২০২৬