ডেন্টালে ৮০ নম্বরের বেশি পেয়েছেন ৯ জন

০৬ মে ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © টিডিসি ফটো

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় নয়জন শিক্ষার্থী ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন।

শনিবার (৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মোট ৯ জন শিক্ষার্থী ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। এদের মধ্যে তিনজন ছেলে শিক্ষার্থী। আর বাকি ৬ জন নারী শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৭৫। তবে কোন ভর্তিচ্ছু সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেটি জানা যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪০-৫০ নম্বর পেয়েছেন ৭ হাজার ৫৭ জন। এদের মধ্যে মেয়ে ৪ হাজার ৮৩৭ আর ছেলে ২ হাজার ২২০ জন। ৫০-৬০ নম্বরের মধ্যে পেয়েছেন ৫ হাজার ১৭০ জন। এর মধ্যে মেয়ে ৩ হাজার ৪৩৪ আর ছেলে ১ হাজার ৭২৭। ৬০-৭০ নম্বরের মধ্যে পেয়েছেন ১ হাজার ৯০৪ জন। এর মধ্যে মেয়ে ১ হাজার ২৬৪ আর ছেলে ৬৪০। ৭০ থেকে ৮০ নম্বরের মধ্যে পেয়েছেন ২২৪ জন। এর মধ্যে মেয়ে ১৪৮ জন এবং ছেলে ৭৬ জন।

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ এই নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close