মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন আজিজুল হক কলেজের ৫০ শিক্ষার্থী

১৫ মার্চ ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
সরকারি আজিজুল হক কলেজ

সরকারি আজিজুল হক কলেজ © ফাইল ছবি

বরাবরের মতো এবারও মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে চমক দেখিয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। এই কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা।

জানা গেছে, সরকারি আজিজুল হক কলেজের ৫০ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৩২ জন মেয়ে। আর মেডিকেলে সুযোগ পাওয়া ছেলের সংখ্যা ১৮ জন। 

সহকারী অধ্যাপক সুব্রত কুমার সাহা জানান, এ বছর শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ৬৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৬৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ পাস করে ৬৯০ জন। তার মধ্যে এবারে অন্তত ৫০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। 

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, কলেজে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানের সহযোহী সব আধুনিক সরঞ্জাম ও শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি কঠোর তদারকির ফলে প্রতি বছর শিক্ষার্থীরা আশানুরুপ ফলাফল করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল, বকেয়া বেতন নিয়ে যা বলছে মন্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬