সব বিশ্ববিদ্যালয়ে একটাই ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষামন্ত্রী

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

উচ্চ মাধ্যমিক শেষে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আমরা চাই একটাই ভর্তি পরীক্ষা হোক। তবে এ পদ্ধতিতে যতদিন যেতে না পারি সে পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষাকে আরও কিভাবে ভালো করা যায়। সেদিকে নজর আমাদের।

তিনি আরও বলেন, এবারও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবো যে এইচএসসি সিলেবাসে পরীক্ষা হয়েছে সে সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া হোক। 

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।  

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে পরীক্ষা হওয়া উচিত। আমরা চাই একটাই পরীক্ষা হোক। যতদিন না হয় ততদিন চলমান গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায় তার জন্য কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং ও নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা …
  • ০৫ মে ২০২৬
পাবনায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৫ মে ২০২৬
অফিস করলেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, শুনলেন নানা ইস্যু
  • ০৫ মে ২০২৬
লাইনে দাঁড়ানোর ভোগান্তি আর নয়, সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টম…
  • ০৫ মে ২০২৬
এক মাসেই ধসে পড়লো সেতু-সংলগ্ন সড়ক, আতঙ্কে এলাকাবাসী
  • ০৫ মে ২০২৬
পিএসএলের সেরা একাদশে জায়গা হয়নি নাহিদ রানার
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9