বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্স

সকালে ভর্তি পরীক্ষা, সন্ধ্যায় ফল প্রকাশ

০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ-২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (bsmmu.edu.bd) এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছে এ ফলাফল হস্তান্তর করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস।

এদিকে ফল হাতে পাওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপেক্ষাকৃত দ্রুত এবারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিগত বছরের তুলনায় উপস্থিতি ছিল সন্তোষজনক।

এর আগেসকাল ১০টায় রাজধানী ঢাকার দুটি কেন্দ্র বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ক্যাম্পাসের ১৫৪টি হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ৩০ মিনিটে শেষ হয় এই পরীক্ষা।

এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় ১ হাজার ৪০৭টি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ১৭৪ জন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ইকুয়েডরের সঙ্গে ড্র করল আর্জেন্টিনা
  • ৩১ জুলাই ২০২৬
নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ৩১ জুলাই ২০২৬
নেইমারের পর জাতীয় দল থেকে বিদায় নিলেন আরও দুই তারকা ফুটবলার
  • ৩১ জুলাই ২০২৬
নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা
  • ৩১ জুলাই ২০২৬
‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ
  • ৩১ জুলাই ২০২৬
শাহজালাল বিমানবন্দরে ৪৫০ ল্যাপটপসহ ১০১ কার্টন নিষিদ্ধ পণ্য …
  • ৩১ জুলাই ২০২৬