গুচ্ছের ভর্তি আবেদন শুরু ১৭ অক্টোবর

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৭ অক্টোবর থেকে শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন শুরুর চার থেকে পাঁচদিন পূর্বে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে আমাদের আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৩ অথবা ১৪ অক্টোবর পত্রিকায় ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সভা সূত্রে জানা গেছে, এবার সব ধরনের কোটায় ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ নম্বর। ৩০ নম্বর না পেলে কোটায় ভর্তি হওয়া যাবে না। এছাড়া প্রতি ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিল তারকাদের দল থেকে তারকা দল কবে হবে?
  • ১৪ জুন ২০২৬
আনচেলত্তি-ভিনিসিয়াসের কথায় কি শান্ত হবে ব্রাজিলিয়ান সমর্থকর…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে ড্র এর পর যা বললেন হাকিমি
  • ১৪ জুন ২০২৬
লাতিন পরাশক্তিদের শুরুতেই হোঁচট, আর্জেন্টিনা কি পারবে চাপ স…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ আনচেলত্তি, এক শব্দে দিলেন ক…
  • ১৪ জুন ২০২৬
×