সাত কলেজের প্রথম মনোনয়ন তালিকা আজ

২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২৩ AM
সাত কলেজ লোগো

সাত কলেজ লোগো © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কলেজ ও বিষয় পছন্দের তালিকা আজ প্রকাশ করা হবে। রাত ৮-৯ টা নাগাদ ঢাবির অধিভুক্ত সরকারি কলেজ গুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের তালিকা আজ রাতে প্রকাশ করা হবে। 

এবছরও অন্যান্য বারের মতো একাধিক মেধাতালিকা প্রকাশিত হবে। এরপর পর্যায়ক্রমে আরও দুটি মেধা তালিকা সামনের অক্টোবর মাসের ৫ তারিখ (বুধবার) ও ১৫ তারিখ (শনিবার) প্রকাশ করা হবে। আর ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

এর আগে, গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।

ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬