দেশসেরা মেধাবীর খোঁজে ‘শিখো চ্যাম্পিয়ন’

০২ আগস্ট ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© ফাইল ছবি

শিক্ষাপ্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘শিখো’। যেখানে শিক্ষার্থীরা লাইভ ক্লাস, অনলাইন মক টেস্ট এবং অ্যানিমেশনের ফিচারসহ আলোচনায় সরাসরি যুক্ত হতে পারে। প্রস্তুত করে নিজেদের। দেশসেরা মেধাবীদের খোঁজে এবার শিখো নিয়ে এলো ‘শিখো চ্যাম্পিয়ন। কুইজের মাধ্যমে দেশের সেরা মেধাবীদের বাছাই করবে তারা।

শিক্ষার্থীরা জেলা এবং বিভাগীয় পর্যায়ে অনলাইনের মাধ্যমে কুইজে অংশ নিতে পারেবে। আর গ্রান্ড ফিনাল হবে অফলাইনে বড় একটি ভেন্যুতে। তবে কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো জানানো হয় নি।

শিখো জানিয়েছে,  অষ্টম, নবম, দশম এবং একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোতায় অংশ নিতে পারবে। জেলা পর্যায়, বিভাগ পর্যায় এবং জাতীয় পর্যায়ে দেশের সেরা মেধাবীরা এই প্রতিযোগিতায় সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার পাবে। যেখানে ১০ লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি থাকছে ট্যাব, স্মার্টফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ট্রফি ও সার্টিফিকেট।
 
কুইজে অংশ নিতে champion.shikho.com ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।  ‘শিখো চ্যাম্পিয়ন’ সম্পর্কে আরও বিস্তারিত ১৬৭৮০ নম্বরে কল করে জানা যাবে।

ট্যাগ: কুইজ
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬