ঢাবির সিনেটে বাজেট অধিবেশন চলছে

১৬ জুন ২০২২, ০৪:০৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদনে বিশ্ববিদ্যালয়ে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল ৩ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে এই অধিবেশন শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ অধিবেশনে উপস্থিত আছেন।

অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য সভায় উত্থাপন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের এ বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত রবিবার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়।

এ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৯২২ কোটি ৪৮ লাখ টাকা। গত (২০২১-২২) অর্থবছরে বাজেট ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এবার বাজেটের পরিমাণ বেড়েছে ৯০ কোটি ৬৯ লাখ টাকা।

ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬