মহানবী (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্য: ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ 

১০ জুন ২০২২, ০৩:৩৭ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সহ বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মিছিল থেকে নূপুর শর্মার বিচার দাবি ও ভারতীয় পণ্য বয়কটের দাবি জানানো হয়।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর কয়েকশ সাধারণ শিক্ষার্থী ঢাকা কলেজের মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে অবস্থান নেয়। সেখান থেকে মিরপুর রোডে মিছিল শুরু করেন তারা। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি ঘুরে নীলক্ষেত গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় পুরো এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুর দুইটার দিকে সাধারণ শিক্ষার্থীদের মিছিলের পর স্থানীয় নিউমার্কেটের মসজিদের মুসুল্লিদেরও মিরপুর রোডে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। সেই মিছিল থেকেও ভারতীয় পণ্য বয়কট সহ  হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানানো হয়।

মিছিলে ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’ ‘নূপুর শর্মার বিচার চাই’ সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

আরও পড়ুন: ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাবি থেকে ২ জন আটক

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোন ধর্মের মনীষী বা নেতাগণ শ্রদ্ধার পাত্র। তাঁদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রী যে মন্তব্য করেছে এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নিউমার্কেট এরোপ্লেন মসজিদের খতিব। তিনি বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। মুসলমানের কাছে প্রিয়নবীর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পৃথিবীর অনেক মুসলিম দেশ এটার নিন্দা জানিয়েছে। বাংলাদেশ থেকে সরকারিভাবে কোন নিন্দা জানানো হয়নি। সংসদে যেন তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয় সেই দাবি করেন।তিনি ভারতীয় পণ্য বয়কটের ও আহ্বান জানান।

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ নভেম্বর ২০২৬
দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে যেসব উপকার
  • ১২ নভেম্বর ২০২৬
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950