মহানবীকে নিয়ে কটূক্তি: ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ক্যাম্পাস থেকে সড়কে

০৯ জুন ২০২২, ০১:৩৪ PM
ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ক্যাম্পাস থেকে সড়কে

ববি শিক্ষার্থীদের বিক্ষোভ ক্যাম্পাস থেকে সড়কে © টিডিসি ফটো

ভারতে বিজেপি নেতা কর্তৃক রাসূল (সা:) কে কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোল চত্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

বৃহস্পতিবার ( ৯ ই জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবী জানান।

আরও পড়ুন: মহানবীকে নিয়ে কটূক্তি: স্লোগানে স্লোগানে উত্তাল রাবি ক্যাম্পাস

মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদ বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনভাবেই কাম্য নয়, মহানবী (সা) কে নিয়ে বিদ্রুত করা মুসলিমরা কখনোই মেনে নিবে না। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহিন মাহমুদ জানান, সারাবিশ্বব্যাপী মুসলমানদের প্রতিবাদী কার্যক্রম আসলে মহানবী সা এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের সর্বস্তরের মানুষকে বিশ্বনবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানাই।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬