জবি ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

২৩ মে ২০২২, ০৫:৪০ PM
পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ছাত্রদল। সোমবার (২৩ মে) এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবি জানিয়েছে জবি শাখা ছাত্রলীগ ও ছাত্রদল সভাপতিকে পুলিশের হয়রানির প্রতিবাদ জানায় জবি শাখা ছাত্রদল।

জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক, সদরঘাট এলাকা প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ছাত্রদলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল শেখ হাসিনাকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে এ মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ছাত্রদল সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেওয়া হবে। বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।

এদিকে জবি ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বাধীন মিছিলটি ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে শেষ হয়। এছাড়া জবি ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ মিছিলটি রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়। এই মিছিল পরবর্তীতে এক সমাবেশে ছাত্রলীগকে রাজপথে মোকাবেলার হুশিয়ারি দেন।  

প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950