রাবিতে আইন বিভাগের ফুটবল ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত

০৪ মার্চ ২০২২, ০৩:১৭ PM
 বক্তব্য রাখছেন অতিথি

বক্তব্য রাখছেন অতিথি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের আয়োজনে এলএলএ ফুটবল ফেস্ট-২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ফাইনাল হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাইসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, আইন অনুষদের ডিন অধ্যাপক এম এ হান্নান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক জনাব শাহরিয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনালে টিম ম্যানস রিয়াকে পরাজিত করে টিম রেস জুডিকা বিজয়ী হয়।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে রাশেদ বসুনিয়া ও সেরা গোলকিপার হিসেবে তাসনিমুল আলম প্রিন্স পুরস্কার লাভ করেন। এছাড়া এই ফুটবল ফেস্টে সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন মাশরুর সাকিব সিয়াম।

আরও পড়ুন: ত্রিশালে হেরোইনসহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

উল্লেখ্য, এ ফুটবল ফেস্টে টিম ম্যানস রিয়া, টিম রেস জুডিকা, টিম ন্যাচারাল জাস্টিস ও টিম এসটপেল এ চারটি দল অংশ গ্রহণ করে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬