ত্রিশালে হেরোইনসহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

০৩ মার্চ ২০২২, ১০:১৪ PM
 ইমরান হোসেন

ইমরান হোসেন © সংগৃহীত ছবি

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনকে হেরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক ত্রিশাল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ মার্চ) ত্রিশাল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকালে তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার মধ্য রাতে উপজেলার নওধার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কবির হোসেন, মোস্তাফিজুর রহমান রাজন, মাহবুব হোসেন।

আরও পড়ুনঃ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকারের দোকান রাখা যাবে না

পুলিশ জানায়, উপজেলার নওধার এলাকার রাসেলের টং দোকানের পিছন থেকে হেরোইন বিক্রয় করছিলো তারা। ১৮ পুড়িয়া হেরোইনসহ তাদের আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যে এই মাদক তারা বহন করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬