শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকারের দোকান রাখা যাবে না

০৩ মার্চ ২০২২, ০৯:০১ PM
বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা © সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মত দিয়ে জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে কোনো প্রকারের দোকান রাখা যাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল আলম দুদু, নূর মোহাম্মদ, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী প্রমুখ অংশ নেন।

আরও পড়ুনঃ বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে প্রায় সাড়ে ৩ লাখ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব জানান, দেশের সব স্কুল ও কলেজের গেটের সামনে কোনো স্থায়ী/অস্থায়ী দোকান না রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে পত্র দেওয়া হয়েছে।

তবে ওই চিঠির জবাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কী জবাব দিয়েছে- এর কোনো ব্যাখ্যা নেই বৈঠকের কার্যপত্রে উল্লেখ্য নেই।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬