সাত কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ ১০ জানুয়ারি

০১ জানুয়ারি ২০২২, ১২:৩৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আগামী ১০ জানুয়ারি (সোমবার) প্রকাশ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ সেশনে ভর্তির প্রথম মেধা তালিকা। শনিবার (১ জানুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি প্রথম মেধা তালিকা প্রকাশ করব। ১১ জানুয়ারি থেকেই রেজাল্টের ভিত্তিতে কলেজে ভর্তির যাবতীয় কার্যক্রমও শুরু হবে। এর পরবর্তীতে আমরা প্রয়োজন সাপেক্ষে পর্যায়ক্রমে দ্বিতীয় বা তৃতীয় মেধাতালিকা প্রকাশ করব।

আরও পড়ুন: ইংরেজি-সাধারণ জ্ঞান ছাড়াই হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা

এর আগে গত ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় পছন্দ করেছেন। শিক্ষার্থীদের আবেদনের ও ফলের ভিত্তিতেই কলেজ ও বিষয় বরাদ্দের ফল দেওয়া হবে। গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাশের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাশের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাশের হার ৬৭.৯ শতাংশ।

আরও পড়ুন: ‘পাখির স্বর্গে’ কেন কমে যাচ্ছে পাখির সংখ্যা?

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট প্রদান সহ শিক্ষা সম্পর্কিত বিষয় গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।

অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950