‘চুপচাপ’ তৌসিফ আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন

২২ ডিসেম্বর ২০২১, ০১:০২ PM
মো. তৌসিফ

মো. তৌসিফ © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাতিরঝিলের প্রজেক্টের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তবে তার মৃত্যুর কারণ এখনও জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় তারা।

আরও পড়ুন: জবিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিতহ শিক্ষার্থীর নাম মো. তৌসিফ (২১)। তার বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবার নাম মেজবাহ উদ্দিন। হাতিরঝিল মহানগর প্রজেক্টের ১৯০ নম্বর বাসার ৮ নম্বর রোডের পাঁচ তলায় থাকতেন সে।

আরও পড়ুন: রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তার বড় ভাই মিরাজ জানান, তৌসিফ খুব চুপচাপ থাকতো। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলো সে। কারো সাথে কিছু শেয়ার করতো না। সব কষ্ট মনের মধ্যে চেপে রাখতো। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করলো তা বলতে পারছি না।

আরও পড়ুন: টিউশনির টাকা উদ্ধারে অভিভাবকের বিরুদ্ধে জবি শিক্ষার্থীর জিডি

গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তৌসিফের মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এর একটি বাসার পাঁচতলার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই বাসার লোকজনের মুখে জানতে পারি গ্রামের বাড়ি থেকে এক সপ্তাহ আগে ঢাকায় আসেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য। কি কারণে ফাঁসি দিয়েছে এ বিষয়টি এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9