শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্ম উপযোগী শিক্ষা দেয়া হবে: শিক্ষামন্ত্রী

২০ নভেম্বর ২০২১, ০২:০৮ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায় এনিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করা হচ্ছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগ দিতে এসে রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই একজন শিক্ষার্থী অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুনঃ দাবি আদায়ে রাবির রোকেয়া হলের সামনে ছাত্রীদের অবস্থান

তিনি আরও বলেন, 'রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। সেটি এখন কি অবস্থায় আছে তা জানা যায়নি। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজগুলো এমপিও’র ব্যাপারে কথা হচ্ছে। এনটিআরসি’র মাধ্যমে আগে কিছু নিয়োগ হয়েছিল সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আরও অনেকে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9