ঢাকা কলেজ

জিমনেশিয়াম এখন কর্মচারীদের আবাসস্থল

২০ নভেম্বর ২০২১, ১১:৪৭ AM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

ঢাকা কলেজের জিমনেশিয়াম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শরীরচর্চার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় শিক্ষার্থীরা শরীরচর্চার থেকে বঞ্চিত হচ্ছেন। কলেজের জিমনেশিয়াম সেন্টার গতকাল শুক্রবার ঘুরে দেখা যায়, মূল ফটকে তালা দেওয়া। এছাড়া কয়েকটি কক্ষে থাকেন কলেজের কর্মচারীরা। সেখানে কোনো যন্ত্রপাতিই নেই শরীরচর্চার।

জিমনেশিয়ামে থাকা কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক আগেই কলেজে প্রশাসন সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে জিমনেশিয়াম বন্ধ থাকায় তারা সেখানেই থাকছেন।

কলেজের কর্মচারী রাব্বি হোসেন বলেন, আমরা ব্যাচেলর তাই আমাদের এখানে থাকতে দিয়েছে। কতদিন ধরে জিমনেশিয়াম বন্ধ আমার জানা নেই। আমরা ছয়জন কর্মচারী এখানে থাকি৷

কলেজের আবাসিক শিক্ষার্থী রাজিব জানান, এত পুরোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠান অথচ আমরা (শিক্ষার্থীরা) জিমনেশিয়ামের সুবিধা পাই না ৷  এটা কষ্টের ।  দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কলেজের শরীরচর্চা শিক্ষক সালাউদ্দিন হায়দার জানান, করোনার কারণে জিমনেশিয়ামসহ খেলাধুলা আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা খেলাধুলা চালুর উদ্যোগ নিয়েছি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার দ্রুত জিমনেশিয়াম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় জিমনেশিয়ামের যন্ত্রপাতি কেনা হবে ৷

 

 

 

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬