শিক্ষার্থীদের পক্ষ নেয়ায় বহিষ্কারের মুখে খুবির তিন শিক্ষক!

২০ জানুয়ারি ২০২১, ১১:২৩ AM
(বাঁ থেকে) আবুল ফজল, হৈমন্তী শুক্লা কাবেরী ও শাকিলা আলম

(বাঁ থেকে) আবুল ফজল, হৈমন্তী শুক্লা কাবেরী ও শাকিলা আলম © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোয় তিন জন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট কমিটি। সোমবার সিন্ডিকেট কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদেরকে আগামী ২১ জানুয়ারির (বৃহস্পতিবার) মধ্যে ব্যাখা দিতে বলা হয়েছে।

তিন শিক্ষক হলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষক হৈমন্তী শুক্লা কাবেরী।

২০১৯ সালের ১ জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল- ছাত্র বেতন কমানো, আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও ছাত্র সংশ্লিষ্ট ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

দেখুন: আমরণ অনশনে খুবির ২ শিক্ষার্থী

আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান কয়েকজন শিক্ষক। তাদের মধ্যে চার জনকে গত বছরের ১৩ অক্টোবর কারণ দর্শানো নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নোটিশে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য, কুৎসা রটানো এবং উসকানিমূলক কথা প্রচার করেছিলেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে অন্যান্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছিলে তারা। শিক্ষার্থীদের দাবি পূরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো থাকার পরও তারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন।

পরে ওই শিক্ষকরা কারণ দর্শানো নোটিশের জবাব দেন। অপসারণের কথা জানিয়ে এরপর গত সোমবার তাদের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।

নতুন নোটিশে বলা হয়, গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক তাদের অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন বহিষ্কার করা হবে না, আগামী ২১ জানুয়ারির মধ্যে তা জানাতে হবে।

বাংলা বিভাগের প্রভাষক শাকিলা আলম বলেন, আজ রাত সাড়ে ১২টায় আমাকে ইমেইলে নোটিশ দেওয়া হয়েছে। বেলা ১১ টার দিকে বাসায় চিঠি এসেছে। সেখানে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অপসারণের কথা জানানো হয়েছে এবং ২১ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য আমাদের সময় দেওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক হোসনে আরা বলেন, ছাত্র আন্দোলনের সময়ে তারা যা করেছিলেন তা উল্লেখ করেই ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা তদন্ত কমিটিকে বক্তব্য দিতে হাজির হননি। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই যথাযথ প্রক্রিয়ায় ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence