জাবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ইবি প্রেস ক্লাবের নিন্দা

২৫ আগস্ট ২০১৯, ০৭:০৭ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কর্তৃক বিশ্ববিদ্যালয়ের দুই সংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। রবিবার (২৫ আগস্ট) সকালে ইবি প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহাদাত তিমির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সংবাদ পরিবেশনায় তথ্য সংগ্রহে হুমকি-ধামকি মুক্ত সাংবাদিকতার অন্তরায়। সংবাদ সংগ্রহের জন্য বক্তব্যর প্রেক্ষিতে জাবি উপাচার্য সাংবাদিকদের সঙ্গে যে আচরন করেছেন, তা কোনভাবেই কাম্য নয়। এছাড়া বিভাগীয় সভাপতিকে ডেকে আনা ও ছবি তুলে রাখা চরম অশোভন ও তাদের শিক্ষাজীবনের জন্য হুমকি স্বরূপ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জানা যায়, সংবাদ সংগ্রহে গত ২২ আগস্ট উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করতে যান প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাইদুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিনের শরীফুল ইসলাম সীমান্ত। এসময় সংবাদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের দুই কোটি টাকা ছাত্রলীগের মধ্যে বন্টনের অভিযোগ সম্পর্কে উপাচার্যের বক্তব্য জানতে চাইলে উপাচার্য সাংবাদিকদের উপর রেগে যান। এসময় তিনি তাদেরকে বিভিন্নভাবে ধমকাতে থাকেন।

একপর্যয়ে তিনি সাংবাদিকদ্বয়ের বিভাগীয় সভাপতিকে ডেকে পাঠান এবং প্রক্টরকে তাদের বিরুদ্ধে ছাত্র-শৃংঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন। একইসাথে সাংবাদিকদ্বয়ের ছবি তুলে রাখার নির্দেশ দিলে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম তাদের ছবি তুলে রাখেন এবং প্রায় দুই ঘন্টা ধরে তাদেরকে হুমকি-ধামকি দিতে থাকেন।

হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950