ইবির আইসিই বিভাগের নাম পরিবর্তন

০৬ আগস্ট ২০১৯, ০৭:০৬ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভূক্ত ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নাম পরিবর্তন করে ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) করা হয়েছে।

গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে পরিবর্তিত নামে বিভাগের যাততীয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চত করে বলেন, ‘গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১১৬তম একাডেমিক সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে প্রস্তাব করা হয়। এরপর সভায় সর্বোসম্মতিক্রমে এটি পাশ হয়।’

‘পরে গত ২৯ জুন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪৫তম সিন্ডিকেট সভায় উত্থাপিত হয়। এরপর বিজ্ঞ সিন্ডিকেট বিভাগের নাম ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) এর পরিবর্তে ইনফোরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) করার অনুমোদন দেয়। ’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬