শিক্ষার্থীদের গবেষণামুখী করতে ইডেন মহিলা কলেজে রিসার্চ সোসাইটির যাত্রা শুরু

১৬ আগস্ট ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৯ PM
ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইমসআরএসের উদ্বোধন ঘোষণা করা হয়

ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইমসআরএসের উদ্বোধন ঘোষণা করা হয় © টিডিসি

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এগিয়ে নিতে ইডেন মহিলা কলেজে যাত্রা শুরু করছে ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটি (ইমসআরএস)। এ সময় সংগঠনটির নতুন আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (১৬ আগস্ট) বেলা একটায় ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়।

‘গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান অর্জন’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের গবেষণার ভবিষ্যৎ গড়ে তোলা’। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গবেষণামুখী করা, উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং একাডেমিক জ্ঞানচর্চার নতুন সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. আবদুস সালাম। ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীম আরা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ পারভীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. আফরোজা বেগম।

অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মঞ্জুরুল করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (ডিইউআরএস) মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাদিয়া আক্তার এশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির সভাপতি মোছা. কামরুন্নাহার হেনা। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবদুস সালাম বলেন, ইতিহাস বা শুভ সূচনা হলো। গবেষণা কাজে মেথডোলজী অনুসরণ করতে হবে। গবেষণার জন্য  নতুন জ্ঞান সৃষ্টি , এমন গবেষণা দেশের মানুষের কাজে লাগবে এমন বিষয় লক্ষ্য রাখতে হবে। রাস্তার ট্রাফিক জ্যাম সহ বিভিন্ন দিবস ইতিহাস নিয়ে প্রাথভিকভাবে গবেষণা শুরু করতে পারি। 

নিজের গবেষণা কাজের ক্ষেত্র তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান পৃথিবীতে এআই ব্যবহার করে খুব দ্রুত তথ্যের সংগ্রহের মাধ্যমে গবেষণা কাজ সহজতর করেছে।  প্রযুক্তির সাথে গবেষণার সংযোগ ঘটাতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয় মিলে গবেষণা কাজ পরিচালনার জন্য প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানের আহ্বায়ক এবং ইডেন ম‌হিলা কলেজ রিসার্চ সোসাইটির মডারেটর সমাজ‌বিজ্ঞান বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক ড. আবু সা‌লেহ্ মুহাম্মদ নোমান বলেন, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা এবং ভবিষ্যৎ গবেষক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিসার্চ সোসাইটি। গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা বিকাশে ইমসআরএস একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে ইডেন কলেজ শিক্ষার্থীদের প্রত্যাশা।

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬