‘নারীঘটিত’ বিষয়কে কেন্দ্র করে ঢাকা কলেজে দুপক্ষের সংঘর্ষ, ৩ জনের সিট বাতিল 

২৭ জুলাই ২০২৬, ১০:১০ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় তিন আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে নিউমার্কেটের মেঘনা ফিলিং স্টেশনের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ায় উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা । 

হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন দ্বাদশ শ্রেণির গালিব ও স্বচ্ছ। তারা উত্তর ছাত্রাবাসের ৩০৫ ও ৩০৬ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল (২৬ জুলাই) রাতে এইচএসসি ২৭ ব্যাচের উত্তর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী নবি এবং স্বচ্ছের মাঝে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা শেষে নিউমার্কেটের  মেঘনা ফিলিং স্টেশনে কলেজের আরও ১৫-২০ জন শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইটের আঘাতে মাথা ফেটে যায় সিয়াম নামের এক শিক্ষার্থীরা। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে কলেজের উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, এক বন্ধু তার আরেক বন্ধুকে হল ও ক্লাসে না দেখে তার বাবাকে ফোন দিয়ে জানায়। এ বিষয় নিয়ে সমস্যার উৎপত্তি। এ নিয়ে দুইটি গ্রুপ সকালে একবার মারামারি করে পরবর্তীতে আবার দুপুর ১২ টার দিকে পাম্পে মারামারি করে। সেখানে দুইজন শিক্ষার্থীর মাথা ফাটে। তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শৃঙ্খলাভঙ্গ এবং গ্রুপিং এর অভিযোগের সত্যতা পাওয়ায় কলেজ প্রশাসন ও হল কমিটির সিদ্ধান্তে কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দুইজন এবং উত্তর ছাত্রাবাসের একজনসহ মোট তিনজন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ জানান, আমরা যতদূর জানি নারী ঘটিত কোনো বিষয় নিয়ে তারা মারামারি করেছে। তবে তারা স্বীকার করেনি।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনার তিনজনের হলের সিট বাতিল করা হয়েছে। এছাড়া আরেকজন শিক্ষার্থী অভিভাবক মুচলেকা দিয়ে গেছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে এদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। আর তিনজন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।

ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9