ইতিহাস চর্চায় আগ্রহ সৃষ্টিতে ‘হিস্ট্রি অলিম্পিয়াড ২.০’ অনুষ্ঠিত

২৭ জুলাই ২০২৬, ০৫:০৭ PM
হিস্ট্রি অলিম্পিয়াড ২.০ পরীক্ষা

হিস্ট্রি অলিম্পিয়াড ২.০ পরীক্ষা © টিডিসি ফটো

ইতিহাস চর্চায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ‘অতীত অধ্যয়নে ভবিষ্যতের অনুসন্ধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কলেজ হিস্ট্রি ক্লাবের উদ্যোগে ‘হিস্ট্রি অলিম্পিয়াড ২.০’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স পর্যায়ের প্রায় সাড়ে ৩শ জনের বেশি শিক্ষার্থী। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে কলেজের ‘জুলাই ৩৬’ ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে অলিম্পিয়াডের প্রতিযোগিদের নিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা জানান, এবারের অলিম্পিয়াডের প্রশ্নপত্রে বিশ্বের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, ব্যক্তিত্ব ও তথ্যভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়। ইতিহাস বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি, বিশ্লেষণী সক্ষমতা উন্নয়ন এবং ইতিহাসচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

পরীক্ষায় অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন,‘হিস্ট্রি অলিম্পিয়াডে অংশ নিয়ে ইতিহাস সম্পর্কে নিজের জ্ঞান যাচাই করার একটি দারুণ সুযোগ পেয়েছি। প্রশ্নগুলো ছিল তথ্যভিত্তিক ও চিন্তাশীল। এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা ইতিহাসের প্রতি আরও আগ্রহী হবে। আমরা চাই হিস্ট্রি অলিম্পিয়াড ৩.০ ন্যাশনাল হোক।’

এ আয়োজনের আহ্বায়ক এএসএম সায়েম বলেন, ‘ইতিহাস শুধু নেহাতই চাকুরির জন্য মুখস্থ করার বিদ্যা নয়, এটি মানুষকে তার অতীত ও তার শেকড়ের সাথে পরিচয় করায়। বিভিন্ন বিভাগের সবার মধ্যে ইতিহাসের জ্ঞান এবং শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করেছি। গতবারের ন্যায় আমরা এবারও আয়োজন করেছি হিস্ট্রি অলিম্পিয়াড। যেখানে অংশগ্রহণ করে ঢাকা কলেজের তিন শতাধিক ছাত্র।’

সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সালেহা ইয়াসমিন বলেন, ‘ইতিহাস শুধু অতীত জানার বিষয় নয় বরং বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের ইতিহাসভিত্তিক গবেষণা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9