ইবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২৮ জুলাই ২০১৯, ০৩:৫৩ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর। আজ রবিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

এ বিষয়ে তিনি বলেন, রবিবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারীর সভাপতিত্বে প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ থেকে ৮ নভেম্বরের মধ্যে নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখসহ প্রবেশপত্র উত্তোলন ও পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে, ভর্তি পরীক্ষার আবেদন ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

এছাড়া ভর্তি পরীক্ষার পর সংশ্লিষ্ট সকল ইউনিটকে ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এ মর্মে সিদ্ধান্ত হয়েছে। অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ চুড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close