মাদকমুক্ত করাসহ পাঁচ দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

১৭ জুলাই ২০১৯, ০৫:৩০ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সস্পূর্ন মাদকমুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য রবাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট এই স্মারকলিপি দেন তারা।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান কোষাধ্যক্ষ ড. অধ্যাপক সেলিম তোহা, ছাত্রলীগ ইবি শাখার সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক আর আই রাকিবসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায় শহীদ জিয়াউর রহমান হলের নাম থেকে শহীদ বাদ দেওয়া, ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে একজন মনোবিজ্ঞানী নিয়োগ করা ও ক্যাম্পাসে একটি মানসম্পন্ন সুইমিং পুল নির্মাণের দাবি জানায় ছাত্রলীগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ‘দাবিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একমত। এগুলো জন্য অতি দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬