জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই অনুষদে নতুন ডিন

১১ জুন ২০২৬, ০২:১০ PM
অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম

অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদ ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম দায়িত্ব পালন করবেন।

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী বর্তমান ডিনদের মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগগুলোর অধ্যাপকদের মধ্য থেকে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

আইন অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ায় আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

একইভাবে বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন ২০২৬ তারিখে পূর্ণ হওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমকে আগামী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উভয় নিয়োগই আগামী ১৬ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে দুই অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানীর বাড়িতে আগুন নিষিদ্ধ আওয়ামী ল…
  • ১৭ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • ১৭ নভেম্বর ২০২৬
কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬