মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তোজাম্মেল হোসেন

০৭ জুন ২০২৬, ০৩:৫৩ PM
অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন © সংগৃহীত

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

রবিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সে পর্যন্ত বহাল থাকবেন। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা। এ ছাড়া বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহসভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ ছাড়া ইতিপূর্বে তিনি দীর্ঘদিন জিয়া পরিষদের সভাপতি, একবার শিক্ষক সমিতির সভাপতি এবং বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬