অনার্স ৩য় বর্ষের খাতা পুনঃমূল্যায়নের আবেদন শেষ হচ্ছে আজ

০২ জুন ২০২৬, ০৮:৪৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন গত ১৩ মে থেকে শুরু হয়েছে। এ প্রক্রিয়া আজ মঙ্গলবার (২ জুন) শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।

এ ছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ও কার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকেও অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬