মূলসনদ উত্তোলন-সংশোধনসহ ওয়ান স্টপ সেবা নিয়ে নতুন নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

২৪ মে ২০২৬, ০৯:৫৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

মূলসনদ উত্তোলন, সংশোধন এবং সত্যায়িতসহ ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের যাবতীয় সেবা গ্রহণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থতা কিংবা বিদেশে অবস্থানের কারণে কোনো প্রার্থী নিজে উপস্থিত হতে না পারলে তার রক্তের সম্পর্কের আত্মীয় যেমন বাবা, মা, ভাই, বোন অথবা আইনানুগ স্বামী/স্ত্রী প্রার্থীর অসুস্থতা বা বিদেশে অবস্থানের প্রমাণপত্র দাখিল করে সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় প্রার্থীর রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সেবা গ্রহণের সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো— সংশ্লিষ্ট দপ্তরের পে-স্লিপের কপি, আবেদনের হার্ড কপি, মূল সনদের ক্ষেত্রে সাময়িক সনদের মূল কপি, সংশোধনের ক্ষেত্রে ভুল ডকুমেন্টের মূল কপি, ডুপলিকেট বা দ্বিনকলের ক্ষেত্রে জিডি ও পত্রিকার কাটিং এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শনের জন্য ও ফটোকপি জমা দেওয়ার জন্য।

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬