কমপ্লিট শাটডাউনে ঝুঁকিতে ১০ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ

২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে আজ (২৬ এপ্রিল) পঞ্চম দিনেও সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম। ক্লাস নেই, পরীক্ষা নেই ক্যাম্পাস স্থবির। এ অবস্থায় অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

তবে গত ২৩ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমাজ জানিয়েছিলেন, শিক্ষার্থীদের অনুরোধে এবং শর্ত সাপেক্ষে আজ থেকে চলমান পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। একই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাদের দাবি পূরণ না হলে আগামী ২৮ এপ্রিল থেকে একাডেমিক শাটডাউনের পাশাপাশি কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারের অধিক। শিক্ষক সংকট ও পদোন্নতির দাবিতে বুধবার থেকে শুরু হওয়া এই কমপ্লিট শাটডাউনে আটকে গেছে একাধিক বিভাগের নির্ধারিত পরীক্ষা। নতুন করে কোনও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী হত্যার ঘটনায় ডেইলি ক্যাম্পাসকে যা বলল যুক্তরাষ্ট্র পুলিশ

শিক্ষার্থীরা জানান, চলমান এই কর্মসূচি অব্যাহত থাকলে মারাত্মক সেশনজটের আশঙ্কা তৈরি হবে। ইতোমধ্যে তাদের পড়ালেখা ও পরীক্ষার সময়সূচি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা চাই দ্রুতই পরিস্থিতির সমাধান এবং অ্যাকাডেমিক কার্যক্রম চালু হক।

এদিকে চলমান পরীক্ষা গুলো নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করাই শিক্ষকদের কৃতজ্ঞা জানিয়ে উপাচার্য অধ্যাপক তৌফিক আলম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক মহোদয়গণ বর্তমানে যে পরীক্ষাগুলো নিচ্ছেন তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষাকার্যক্রম দ্রুত পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটার জন্য অনুরোধ রইলো।’

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9