মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক নেতাদের সহযোগিতা চান ইআবি ভিসি

৩১ মার্চ ২০২৬, ১২:৩৬ PM
শিক্ষক নেতারা নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান

শিক্ষক নেতারা নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান © সংগৃহীত

মাদ্রাসা শিক্ষার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান বলেন, মাদ্রাসা শিক্ষা এমন একটি সমন্বিত ব্যবস্থা, যা দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণমুখী পথনির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীদের আমল-আখলাক, তাহজিব ও তমদ্দুন গঠনে এই শিক্ষার বিকল্প নেই।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মাদ্রাসার শ্রেণিকক্ষগুলোকে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য শিক্ষকদের আন্তরিকতা, বিষয়ভিত্তিক গঠনমূলক পাঠদান এবং যথাযথ দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি সমাজের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণে বিত্তবান শিক্ষক ও সামর্থ্যবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়কে একটি ‘পরিবার’ হিসেবে উল্লেখ করে ভিসি বলেন, একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি কিংবা প্রশাসনিক যেকোনো বিষয়ে গঠনমূলক সংশোধন ও পরামর্শের জন্য তার দুয়ার সর্বদা উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা সেবাদানে সর্বোচ্চ আন্তরিক থাকবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

জমিয়াতুল মোদার্রেছীনের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজীর নেতৃত্বে শিক্ষক নেতারা নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নেতৃবৃন্দ মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী। এ ছাড়া বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শিক্ষক নেতা এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারী।

স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬